1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নকলায় এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়ে শেরপুরের নকলায় উদ্বোধন করা হলো ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০’। বুধবার (২১ অক্টোবর) পৌর শহরের গড়েরগাও মোড় হতে তারাকান্দা বাজার পর্যন্ত সড়ক সংস্কারের মাধ্যমে সংস্কার মাসের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ বলেন, নির্মাণ সামগ্রী, আধুনিক প্রযুক্তি এবং জবাবদিহিতা এবং সুপারভিশন নিশ্চিত করার কারনে সুফল পাওয়া যাচ্ছে। দেশব্যাপী অক্টোবর মাসকে গ্রামীন সড়ক সংস্কার মাস হিসেবে পালন লক্ষ্যে আমরা এ উপজেলায় সংস্কার কাজ করবো। রাস্তা, সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণসহ যে কাজই হোক না কেন তা অবশ্যই মানসম্মত ও টেকসই হতে হবে।
তিনি আরো বলেন, শহরের সব সুযোগ-সুবিধা গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার “আমার গ্রাম, আমার শহর” এর পরিকল্পনা প্রণয়ন করেছে। এটি বাস্তবায়িত হলে নগর এবং গ্রামের বৈষম্য দূর হবে। জাতির পিতার জন্মশত বার্ষিকী পালনের অংশ হিসেবে নকলা উপজেলায় অক্টোবর মাসকে সড়ক সংস্কার মাস হিসেবে পালন করছি। এ কাজ বাস্তবায়নের জন্য আমাদের ভ্রাম্যমান রক্ষনাবেক্ষন দল দ্বারা কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com