
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীর জিয়াউল হক জিয়ার দায়েরকৃত মিথ্যা হয়রানি মূলক মামলা থেকে বেকসুর খালাস পেলেন প্রবীন সাংবাদিক আমিরুজ্জামান লেবু ও দুদু মল্লিকসহ ৫ সাংবাদিক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ (সংশোধিত/১৩) এর ৫৭ ধারার মামলায় সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আস সামছুল ফজলুল হোসেন (জেলা ও দায়রা জজ) ওই মামলা থেকে ৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন।
উল্লেখ, “অবকাশ বিডি ডট কম”- এ “শেরপুর জেলা সদর্প চলছে চাঁদাবাজি, কে এই জিয়া” শিরোনামে জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদকে কেন্দ্র করে ২০১৬ সালের ২৩ নভেম্বর শেরপুর আদালতে ওই সংবাদের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের জড়িয়ে জিয়া একটি মিথ্যা মামলা দায়ের করে।
এ ব্যাপারে অবকাশ বিডি ডট কমের সম্পাদক সাংবাদিক টিটু জানান, ঝিনাইগাতী থানা কর্তৃপক্ষ মামলাটি ভালো করে তদন্ত না করেই মিথ্যা চার্জসিট আদালতে প্রেরণ করে। ততকালীন ওসি মিজানুর রহমানের পরামর্শে বর্তমানে জামালপুরে কর্মরত ওসি তদন্ত আবুল কালাম আজাদ বিজ্ঞ আদালত সাইবার ট্রাইবুন্যাল ঢাকায় প্রেরণ করেন। পরবর্তীতে ওই মামলার বাদী কয়েকটি মামলার ঘানি টেনে জেলও খেটেছেন। গত ২০১৮ সালের ৩০ জানুয়ারী তারিখে মামলার চার্জসিট হলেও কোন প্রমান ও আলামত আদালতে উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এতে বিজ্ঞ আদালত ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়ে খালাস প্রদান করেন।