1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জন্মশতবার্ষিকী উপলক্ষে হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান হিরন্মীয় উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরের চকপাড়াস্থ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এ ম্যুরাল উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন।
ম্যুরাল উন্মোচনকালে হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, নালিতাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা হ্যাপীসহ দু’টি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুকে তোলে ধরার জন্যই বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ম্যুরালটি স্থাপন করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com