1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কলাপাড়ায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় “তারুণ্যে যারা অকুতোভয়, তারাই আনবে সূর্যোদয়” এ শ্লোগানকে সামনে রেখে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ১৯৭৯ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যাঢ নতুন বাজারস্থ স্থানীয় বিএনপি দলীয় কার্যালয় যুবদল নেতা মো: সোহেল হাওলাদারের কোরান তেলাওয়াতের মধ্যদিয়ে এ অনুৃষ্ঠান শুরু হয়।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুনর রশিদের সঞ্চালনায় গাজী আক্কাসের সভাপতিত্বে যুৃবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস সফিকুর রহমান টুলু।
এছাড়া উপস্থিত ছিলেন- মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার মনিবর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মুসা তাওহীদ নান্নুৃ মুন্সী, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, বালিয়াতলী ইউনিয়ন বিএনপি’র সাধারণন সম্পাদক মজিবর রহমান, যুবদল নেতা শামীম, রাসেল কবির মুরাদ, গাউস মাতুব্বর, কামরুজ্জামান কাজল তালুকদার, মামুন সিকদার, ফোরকান তালুকদার, এ্যাডভোকেট আবুল হোসেন, লিটু বিশ্বাস, সজল বিশ্বাস, মিন্টু মোল্লা, সাবেক জিএস মোস্তাফিজুর রহমানসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্খি ও গণমাধ্যম কর্মীরা।
সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: আনিসুল হক।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com