1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপনের লক্ষ্যে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা-সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা বয়সের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির, সহ-সভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী করা হয়।
এছাড়া বিকাল তিনটায় শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষনগননা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com