1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাত্র ১৫ বছর বয়সে বিগ ব্যাশ লিগে আফগান ক্রিকেটার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৫ বছর। আর এই বয়সে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন আফগানিস্তানের চায়নাম্যান নুর আহমাদ। দীর্ঘ এক বছর নজরে রাখার পর এই স্পিনারকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

আগামী মৌসুমের জন্য এই চায়নাম্যানকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে রেনেগেডস। আগামী ৩ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিগ ব্যাশের এবারের আসর।

রেনেগেডসের প্রধান কোচ মাইকেল ক্লিঙ্গার এই চায়নাম্যানকে নিয়ে বলেন, ‘নুর এমন একজন যাকে আমরা এক বছরেরও বেশি সময় ধরে নজরে রেখেছি। তাকে খুব বেশি মানুষ দেখেনি, আমার মনে হয়, এটা আমাদের বড় সুবিধা দেবে। বিশ্ব ক্রিকেটে নিজের নাম তুলে ধরার জন্য সেও অভিযানে নেমেছে। সে দুই দিকেই বল ঘোরাতে পারে…আমরা তাকে পেয়ে বেশ রোমাঞ্চিত।’

তিনি আরও যোগ করেন, ‘রেনেগেডসের সমর্থক ও বিগ ব্যাশের অনুসারীরা নুর সম্পর্কে এখন হয়তো খুব বেশি জানে না। তবে আমি বলতে পারি, সে দারুণ একজন প্রতিভা। আমার মনে হয়, সে এই খেলাটির ভবিষ্যৎ তারকাদের একজন।’

২০০৫ সালে আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া নুর গত বছর খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এখন পর্যন্ত একটি প্রথম শ্রেণির ম্যাচ, দুটি লিস্ট ‘এ’ ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব মিলিয়ে উইকেট ২৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com