1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাংলাদেশ থেকে আবারও সরাসরি ফ্লাইট চায় পাকিস্তান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ থেকে আবারও সরাসরি ফ্লাইট শুরু করতে চায় পাকিস্তান। এজন্য ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই প্রস্তাবনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য জানিয়েছেন।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে ২০২০ সালের মার্চ থেকে সিংহভাগ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। সে সময় সার্কভুক্ত দেশের মধ্যে ভারত ও নেপালের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ।

ব্রিফিংয়ে তৌফিক হাসান বলেছেন, ‘‘ঢাকা ও করাচির মধ্যে এয়ার লিংকের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। এটি আমরা সিভিল এভিয়েশনে পাঠিয়েছি।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com