1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
যশোর: যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১ টার দিকে সড়কের বল্লা গ্রামের করোনীপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
উপজেলার শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বিপরীতমুখী গতি সম্পূর্ণ দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই দুজন নিহত হয়।দূর্ঘটনার পরে স্থানীয়রা তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন, নয়ন হোসেন (১৯), সে দিঘড়ী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সোনাকুড় গ্রামের মামার বাড়িতে বসবাস করত। অপর জন হোসেন আলী(২০), সে উপজেলার শিত্তরদাহ গ্রামের আসলাম আলীর ছেলে কিন্তু বায়শা গ্রামের মামার বাড়িতে বসবাস করত এবং রাজমিস্ত্রীর কাজ করত।
আহত তিন জন হলেন, বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তরুল ইসলাম(১৭)। সে বায়শা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দীনের ছেলে নাইম হোসেন (১২)। তারা দুজন রাজমিস্ত্রীর কাজ করে। এর মধ্যে আক্তারুল ইসলাম ও রাব্বি হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নাইম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com