1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

শিক্ষা ডেস্ক: সেশন জট, ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফল প্রকাশসহ নানা সমস্যার কারণে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, এসব সমস্যা সমাধানে ঢাবি কর্তৃপক্ষকে বলা হলেও দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি তারা। আন্দোলনের অংশ হিসেবে আগামী ৪ নভেম্বর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। কর্মসূচির প্রস্তুতি হিসেবে শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত কলেজের শিক্ষার্থীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে আমরা নানাবিধ সমস্যায় আছি। এসব সমস্যা সমাধানে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাগাদা দিলেও কার্যত কোনো সমাধান হয়নি।’

উল্লেখ‌্য, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন প্রায় আড়াই লাখের বেশি শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশ ও খাতা পুনর্মূল্যায়নসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com