1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা-প্রতিরোধযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সংসদ সদস্যের বরাদ্দ থেকে স্থানীয় মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও প্রতিরোধযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে পৌর ভবন চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
কম্বল বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। এসময় উপজেলার ১৬৬জন মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও প্রতিরোধযোদ্ধা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মানবিক সহায়তা কর্মসূচীর ৬ হাজার ৬৮০টি কম্বল বিতরণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি’র বরাদ্দ হিসেবে প্রদান করা হয়। ওই বরাদ্দ থেকে বিভিন্ন ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজের অনুকূলে থাকা বরাদ্দের ৫৪৪টি কম্বল থেকে ১৬৬টি কম্বল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও প্রতিরোধযোদ্ধার মাঝে বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com