1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না বাংলাদেশি শ্রমিকরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনার নিষেধাজ্ঞা বিদ্যমান থাকায় বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। দেশটির সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি ক্লাস্টার) দাতুক সিরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরতে না পারায় সম্প্রতি বাংলাদেশি শ্রমিকরা ঢাকায় বিক্ষোভ করেছেন। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইসমাইল সাবরি জানান, কোভিড-১৯ এর কারণে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ইমিগ্রেশন বিভাগ নিষেধাজ্ঞা শিথিল বা সরকারের এ সংক্রান্ত নীতি পরিবর্তনের জন্য কোনো অনুরোধ জানায়নি।

তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ রাখার আমাদের নীতি যেমন ছিল তেমনই রয়েছে।  এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। যারা ইমিগ্রেশন বিভাগের অনুমোদন পেয়েছেন, তাদের ছাড়া অন্য কোনো বিদেশি শ্রমিককে প্রবেশ করতে দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘আমরা জানতে পেরেছি, কোভিড-১৯ মহামারির কারণে যে ২৩টি দেশে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তাই  অনেকে ফিরতে চাইলেও তাদের  অনুমতি দেবো না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com