1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০

শফিউল আলম লাভলু, নকলা : শেরপুরের নকলা উপজেলা আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় দলীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বুধবার (১১ নভেম্বর) সকালে উত্তর বাজার জোড়া ব্রীজ সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়। পরে শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম-আহবায়ক এফএম কামরুল হাসান রঞ্জু, রেজাউল করিম রিপন প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com