1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

মালয়েশিয়ায় ৪ খাতে বৈধ হতে পারবেন বাংলাদেশিরা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত ৪ খাতের কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী) এ সুযোগ নিতে পারবেন। আগামী ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বৈধকরণ প্রক্রিয়া চলবে। শনিবার (১৪ নভেম্বর) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, মালয়েশিয়া সরকার সে দেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে। যে চার ৪ খাতের কর্মীদের বৈধতা দেওয়া হবে, সেগুলো হলো— কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার।

বৈধ হওয়ার এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নয়, শুধু নিয়োগকর্তা বা কোম্পানিকে অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে হবে। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। আবেদন করতে হবে [email protected] ঠিকানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com