1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

অর্থপাচার চক্রের সদস্য বাবুলের ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: অর্থপাচার চক্রের সদস্য মো. নাসির উদ্দিন (বাবুল) ওরফে মো. বাবুলের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. মাসুদুর রহমান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. নাসির উদ্দিন (বাবুল) ওরফে মো. বাবুল ২০১৯ সালের ২৯ অক্টোবর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার স্থাবর সম্পদ ও ১২ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। কিন্তু দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে ৪ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার স্থাবর ও ১৯ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ দুদকের অনুসন্ধানে বাবুলের ৩৩ লাখ ৮৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ‌্য মিলেছে।

ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় এবং অসাধু উপায়ে সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়। এছাড়া, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায়ও অভিযোগ আনা হয়েছে বাবুলের বিরুদ্ধে। এর আগে বাবুলের বিরুদ্ধে কৃষি ব্যাংকে ভুয়া এলসি খুলে কয়েকশ’ কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com