1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুরের ভাতশালা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান হলেন নাজমুন নাহার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুন নাহার নৌকা প্রতীকে ৭ হাজার ৯৪২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান শামীম চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৭ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা মোঃ সুরুজ্জামান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট ও অপর প্রার্থী আফছর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট।
সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ৬২টি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৮৬ জন। এরমধ্যে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ।
উল্লেখ্য, সম্প্রতি ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com