1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রং, সয়াবিন, পামওয়েল আর সরিষা মিলে তৈরি হচ্ছে খাঁটি সরিষার তেল!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : রং, সয়াবিন, পামওয়েল আর সরিষার তেল একসঙ্গে মিক্স করে তৈরি হচ্ছে এক নম্বর খাঁটি সরিষার তেল! অল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এমন ব্যবসাই পরিচালনা করে আসছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একজন তেল ব্যবসায়ী (কুলু)। অন্যের তেলের মিল ভাড়া নিয়ে প্রতিনিয়তই দিব্বি প্রতিদিন লিটারে লিটারে এমন খাঁটি সরিষার তেল বাজারজাত করছিলেন আব্দুল মালেক নামে ওই ব্যবসায়ী।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এমন সরিষার তেলের কারখানার সন্ধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র রং, পামওয়েল, সয়াবিন, সরিষা আর ঝাঁঝ মিশিয়ে ভেজাল সরিষার তেল বাজারজাত করে আসছিল দেদারসে। কেউ বিএসটিআই অনুমোদন নিয়ে বোতলজাত করে কেউ বা অনুমোদন ছাড়াই কন্টেইনারে করে খাঁটি সরিষার তেলের নামে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। সম্প্রতি প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের নিলামপট্টির শেষ মাথায় (কুলুপট্টি) মহল্লায় বর্তমানে আব্দুল মালেকের ভাড়ায় চালিত তেলের মিল ও দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। অভিযানকালে তিনি হাতেনাতে ভেজাল তেলের সামগ্রী জব্দ করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে উপজেলার পাঁচগাঁও বাজারে পলিথিনবিরোধী অভিযান চালিয়ে পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা ও নন্নী বাজারে অভিযান চালিয়ে রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদ করে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com