1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

সৌদিতে বালির মরুভূমি রাতারাতি বদলে গেল বরফে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: বালির মরুভূমি রাতারাতি বদলে গেল বরফে। যেখানে তাপমাত্রা ঘোরাঘুরি করছিল ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে তাপমাত্রা হঠাৎই একেবারে শূন্যের নিচে! সৌদি আরবের উত্তর-পশ্চিম এবং মধ্য অঞ্চলে বালির মরুভূমি ঢেকে গেছে বরফের চাদরে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনা বিরল। এর আগে এমন কোনোদিন ঘটেনি। সৌদি আরবের উত্তরে আল জউফ এলাকায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কেরও ৩ ডিগ্রি নিচে। বরফ পড়ায় বাসিন্দারা আনন্দে রাস্তায় নেমে আসেন। হঠাৎ এভাবে বরফ পড়া নিয়ে যেমন তারা বিস্মিত, তেমনই আনন্দে আত্মহারাও। রুক্ষ, শুষ্ক মরুভূমি এভাবে রাতারাতি সুইজারল্যান্ড বনে যাবে কখনো ভাবেননি তারা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে উঠে।

ডিসেম্বর-জানুয়ারি সৌদি আরবের শীতের মৌসুম। বালির দেশে দিন এবং রাতের তাপমাত্রার তারতম্য হয়েই থাকে। কিন্তু এতটা নীচে তাপমাত্রা নামার ঘটনা ইতিহাসে বিরল। মাঝে মাঝে হাল্কা বৃষ্টি, মেঘলা আবহাওয়া ছিল বেশ কয়েকদিন। এর আগে কিছু কিছু এলাকায় তীব্র শীত থাকলেও অন্যান্য শহরগুলোতে শীতের প্রভাব ছিল না এতো বেশি। তবে গত কয়েকদিন সৌদি আরবের রাজধানী রিয়াদসহ প্রায় সব এলাকাতেই নেমেছে শীত। হঠাৎ এই শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

অত্যাধিক তুষারপাতে ঢেকে গেছে রাস্তাঘাট। রাস্তায় প্রবল যানজট। কিন্তু তাতেও কোন পরোয়া নেই। মানুষ গাড়ি থেকে নেমে রীতিমতো বরফ নিয়ে খেলতে শুরু করেছে।

বালি ঢাকা পড়েছে বরফের চাদরে। সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উঁচুতে উত্তর আল জউফের এই পাহাড়ি এলাকা ঢেকে গেছে বরফে। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানে একটু আধটু তুষারপাত হয়। কিন্তু এভাবে এত বেশি তুষারপাত কখনো দেখেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com