1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে গৃহহীনদের জন্য নির্মাণ ঘরের কাজ পরিদর্শন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির বালুপাড়ায় সরকারি খাস জমিতে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, দেশের অসহায় গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িগুলি বিনে পয়সায় নির্মাণ করে দিচ্ছেন। এসব বাড়ির কথা বলে কেউ (অর্থাৎ) কোন জনপ্রতিনিধি বা কোন অফিসার কারো নিকট কোন প্রকার টাকা পয়সা চায় তৎক্ষণাৎ আমাকে বিষয়টি জানাবেন। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এখানে  প্রায় ১৪ একর সরকারি খাস জায়গা রয়েছে। বর্তমানে ৫ একর জায়গায় দুই শতাধিক বাড়ি নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক, সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর সভাপতি লিমন হায়দার, দৈনিক নবরাজ প্রতিনিধি সাংবাদিক আল আমিন বিন আমজাদ, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com