1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

করোনায় মারা গেলেন সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক ও অর্থনীতি প্রতিদিনের বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।

তার দীর্ঘদিনের সহকর্মী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপ‌তি এম আবদুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা উপসর্গ দেখা দেয়ার পর হুমায়ুন সাদেক চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হুমায়ুন সাদেক চৌধুরী ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।

হুমায়ুন সাদেক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

১৯৬০ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে হুমায়ুন সাদেক চৌধুরী জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে সখ্য ছিল তার। সেই সূত্রে লেখালেখির জগতে।

মূলত শিশুসাহিত্যই ছিল তার অঙ্গন। তার প্রথম লেখা ১৯৭৬ সালে ছাপা হলেও প্রথম বই কিশোর কবিতাগ্রন্থ ‘এক কিশোরের মন’ প্রকাশ হয় ২০০৯ সালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com