1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন ম্রুণাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ব্যক্তিগত জীবনে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও ২০২২ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর আর সম্পর্কে জড়াননি ৩১ বছর বয়সি এই অভিনেত্রী।

প্রেম-বিয়ে দুটো থেকেই দূরে রয়েছেন ম্রুণাল ঠাকুর। তবে ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন এই অভিনেত্রী। হিউম্যানস অব বম্বেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ম্রুণাল ঠাকুর বলেন, ‘রিলেশনশীপ, আমি জানি এটা কঠিন বিষয়। যার কারণে আপনার সঠিক একজন পার্টনার প্রয়োজন, যে আপনার কাজের ধরণ বুঝতে পারবে। আর হ্যাঁ, ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি নিয়েও ভাবছি।’

ম্রুণাল ঠাকুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যামিলি স্টার’। এতে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। পরশুরাম পেটলা পরিচালিত সিনেমাটি গত ৫ এপ্রিল মুক্তি পায়। এটি ম্রুণাল ঠাকুরের তৃতীয় তেলেগু সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com