1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে নিখোঁজের ৫ দিন পর ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের পাঁচদিন পর সোহেল মিয়া ওরফে বাবু (৩১) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে পুলিশ সোহেলের কর্মস্থল জালাল ব্রিক্স এর অদূরে একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার নয়ানী শ্রীবরদী গ্রামের গোলাপ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার জানায়, গত ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সোহেল তার নয়ানী শ্রীবরদী গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন সোহেলের সন্ধান পায়নি। পরে সোহেলের বাবা গোলাপ হোসেন শুক্রবার শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এলাকাবাসী নয়ানী শ্রীবরদী গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচে সোহেলের মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মরদেহটি গলিত ছিল। ফলে গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com