1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী নিয়ে উধাও এক সন্তানের জনক

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : প্রেমের ফাঁদে ফেলে কিশোরী নিয়ে উধাও হওয়ার ২৪ দিনেও সন্ধান মেলেনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামের কৃষিশ্রমিক জিয়ারুলের কিশোরী কন্যার। খোঁজ মেলেনি অভিযুক্ত এক সন্তানের জনক রুবেল মিয়ার (২৭)। ফলে উদ্বেগ বাড়ছে কিশোরীর পরিবারের।
জানা গেছে, উপজেলার গাছগড়া গ্রামের কৃষিশ্রমিক জিয়ারুল ইসলামের পনেরো বছর বয়সী কিশোরী কন্যাকে গত চার বছর আগে প্রতিবেশি আব্দুল মজিদের ছেলে রুবেল মিয়াকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় রুবেলের পরিবার। কিন্তু কন্যার বয়স ও ছেলে বাউন্ডেলে হওয়ায় বিয়েতে অসম্মতি জানান কিশোরীর পিতা। এরপর রুবেল অন্যত্র বিয়ে করে এবং তার সংসারে এক কন্যা সন্তান জন্ম নেয়। তবে জিয়ারুলের কিশোরী কন্যার পিছু ছাড়েনি রুবেল। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ফুসলিয়ে গত ৪ নভেম্বর বুধবার দিবাগত গভীর রাতের কোন এক সময় ওই কিশোরীকে উধাও হয় রুবেল।
এরপর কিশোরীর পিতা জিয়ারুল ইসলাম বাদী হয়ে অপহরণকারী রুবেল ও তার ভগ্নিপতি ওয়াজেদ আলীকে অভিযুক্ত করে গত ৮ নভেম্বর শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান তা আমলে নিয়ে নালিতাবাড়ী থানাকে এফআইআর হিসেবে আমলে নিতে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আদালতের নির্দেশ মেনে অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা ও মামলার তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com