1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী ইটভাটার পাহারাদার হত্যা মামলায় তিন আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জেইউবি ইটভাটার শ্রমিক সেলিম মিয়া ওরফে বাবু (৩০) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে নিহত সেলিম ওরফে বাবুর পিতা গোলাপ হোসেন বাদী হয়ে ৫জনসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের সাতানি শ্রীবরদীর জালাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০), হারুনুর রশিদ সাদা (৩৭) ও জেইউবি ইটভাটার ম্যানেজার ও দক্ষিণ পোড়াগড় গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ই¯্রাফিল মিয়া (৩৫)।
জানা যায়, উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের গোলাপ হোসেনের ছেলে সেলিম মিয়া ওরফে বাবু স্থানীয় জেইউবি ইটভাটায় পাহাদার হিসেবে কাজ করতো। গত ২৪ নভেম্বর কাজ শেষে বাড়ি ফেরার কথা বলে ইটভাটা থেকে চলে আসে। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে খোঁজে না পেয়ে গত ২৭ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করে। ২৮ নভেম্বর শনিবার ভোরে ভাটার কাছাকাছি শ্রীবরদী-নিলক্ষিয়া সড়কের পাশে ডুবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে রাতে নিহত বাবুর পিতা গোলাপ হোসেন ৫জনসহ আরো অজ্ঞাত ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, হত্যার ঘটনায় নিহত বাবুর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com