1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মালবাহী ট্রলি চাপায় মো: সোহেল মোল্লা (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত মোটরসাইকেল চালক সোহেল ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লা’র পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক যাত্রী নামিয়ে নিজ গন্তব্যে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রলী গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মোল্লার মৃত্যু হয়। ট্রলী চালক রুবেল গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এরপর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com