1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাগেরহাটে বুলবুলে ক্ষতিগ্রস্থ চাষীদের সার, বীজ ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ১৩১০ জন চাষীকে সার, বীজ ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন এ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ অফিসার সিফাত আল মারুফ। ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ চাষীদের রবি ২০১৯-২০ মৌসুমে ভূট্রা, শীত-গ্রীষ্মকালীন মুগ ও সবজি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণের কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
সভা শেষ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮০০ ভূট্রা , ৩২০ জন মুগ এবং ১৯০ জন চাষীকে সার বীজ ও নগদ ৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com