1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুর পৌরসভায় আ’লীগের তৃণমূল ভোটে আনিস বিজয়ী, এক প্রার্থীর বর্জন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

শেরপুর : ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করে মনোনয়ন পাওয়ার জন্য প্যানেল তৈরি করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের নেতাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তৃণমূলের ভোটের আয়োজন করার অভিযোগ এনে সকালেই সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর শেরপুর জেলা আওয়ামী লীগের এক সভায় দলীয় ৫ জন মনোনয়ন প্রত্যাশীকে সমঝোতায় আনার জন্য ১২ সদস্যের একটি কমিটি করে দেয়া হয়। এতে তারা সমঝোতায় পৌছতে ব্যর্থ হন। পরে তৃণমূলের নেতাদের ভোট গ্রহণের মাধ্যমে প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে ক্রমানুসারে ৫ জনের নামই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি সার্বক্ষণিক তৃণমূলের এ নির্বাচন পর্যবেক্ষণ করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। বিকেলে হুইপ আতিকের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এ্যাডভোকেট চন্দন কুমার পাল। ভোটিংয়ে মোট ভোটাধিকার প্রয়োগ করেন ১০৩ জন। এরমধ্যে আনিসুর রহমান পেয়েছেন ৪৮ ভোট, আনেয়ারুল হাসান উৎপল পেয়েছেন ৩৩ ভোট এবং গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পেয়েছেন ২১ ভোট। দলীয় সূত্র জানায়, প্যানেল করে এ নামগুলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com