1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূ লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর খালভাঙ্গা এলাকা থেকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে সুমাইয়া খাতুন সোমা (২৭) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শহরতলী গ্রাম খালভাঙ্গা এলাকার জুলহাস উদ্দিন ওরফে জুলু বাবুর্চির পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া খাতুন সোমা গত বুধবার (২ ডিসেম্বর) বিকেলে বাড়ির পাশে থাকা ভোগাই নদীতে গোসল করতে যায়। এরপর থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশে অভিযোগ করলে শুক্রবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জুলহাসকে আটক করে। পরে বিকেলে প্রায় এক কিলোমিটার ভাটিতে ওই গৃহবধূর লাশ ভেসে উঠলে এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে গৃহবধূর স্বজন ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গৃহবধূর পিতা আব্দুস সালাম জানান, আগে থেকেই মৃগী রোগী ছিল সোমা। ধারণা করা হচ্ছে, গোসল করতে নদীতে নামলে মৃগী রোগের খিচুনি উঠলে সেখানেই সে তলিয়ে মৃত্যুবরণ করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যোবায়ের হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় কর্তৃপক্ষের অনুমোতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com