1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কর্মীসভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা, সদর উপজেলা, নকলা উপজেলা ও নালিতাবাড়ী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী নালিতাবাড়ী শহরের চকপাড়াস্থ নালিতাবাড়ী কিন্ডারগার্ডেন স্কুলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শাখার ইনচার্জ মোস্তফা আলমগীর রতন ও গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নেত্রী কমরেড মুর্শিদা আক্তার নাহার।
এছাড়াও ওয়ার্কার্স পার্টির নেতা ও সাংবাদিক হুমায়ন মুজিবসহ ওয়ার্কার্স পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় রাজিয়া সুলতানাকে সম্পাদক করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি, হেলাল উদ্দিনকে সম্পাদক করে নকলা ও হুমায়ন কবীর খোকনকে সম্পাদক করে শেরপুর সদর শাখার ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি এবং সুলতান মিয়াকে সম্পাদক করে নালিতাবাড়ী শাখার ৭ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। কর্মীসভায় বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com