1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভেজাল সরিষা তেল উৎপাদন ও বিক্রির অভিযোগে নালিতাবাড়ীর ৬ প্রতিষ্ঠানকে এক লাখ জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ভেজাল সরিষার তেল উৎপাদন ও বিক্রির অভিযোগে পৃথকভাবে ছয় প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটটা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট লুবনা শারমীন।
প্রশাসন জানায়, নালিতাবাড়ী শহরের বিভিন্ন পাইকারী তেলের ব্যবসা প্রতিষ্ঠান ও তেল ভাঙ্গার মিলে সয়াবিন তেলের সাথে সরিষার তেল মিশিয়ে; রং, সয়াবিন ও সরিষার তেল একসাথে মিশিয়ে; কমদামে আমদানীকৃত ভেজাল কালো সরিষার তেলের সাথে অধিক ঝাঁঝ সম্পন্ন সাদা সরিষা ভেঙ্গে পৃথক এসব পদ্ধতিতে খাঁটি সরিষার তেল বলে বাজারজাত করে আসছিল বেশকিছু প্রতিষ্ঠান। একইসঙ্গে ভেজাল খৈল বিক্রির অভিযোগও ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুলুপট্টিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট লুবনা শারমীন আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। দীর্ঘ আড়াই ঘন্টার অভিযানকালে দেলোয়ার ওয়েল মিলকে ১০ হাজার, মনির স্টোরকে ১০ হাজার, শহিদুলের মিলকে ১০ হাজার, রুবেলের ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার, আব্দুর রহিমের ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ও বৃহদাকারে ভেজাল তেল উৎপাদন ও ভেজাল খৈল তৈরির অভিযোগে সিরাজ ওয়েল মিলকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানা করে আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও মিলে উৎপাদিত সরিষার তেল পরীক্ষাগারে পাঠানোর জন্য নমুনা সংগ্রহ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট লুবনা শারমীন উপস্থিত জনসাধারণকে ভেজাল তেল খাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com