1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আজ হালুয়াঘাট ও ধোবাউরা মুক্ত দিবস

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ): আজ ৭ ডিসেম্বর সোমবার হালুয়াঘাট ও ধোবাউরা মুক্ত দিবস। ১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে আলবদর, রাজাকার, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিবাহিনী, ছাত্র, কৃষক, সর্বস্তরের জনতা সশস্ত্র যুদ্ধ করে মুক্তি বাহিনীর সহযোগিতায় হালুয়াঘাট উপজেলা মুক্ত করে।
সে সময় ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হালুয়াঘাটের এ অঞ্চলে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে উঠেছিল সর্বদলীয় সংগ্রাম পরিষদ, অঞ্চলভিত্তিক আন্দোলন সংগ্রাম এবং প্রতিরোধের দুর্গ। পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত হওয়ার পাশাপাশি ৭ ডিসেম্বর হালুয়াঘাটের আঞ্চলিক সংগঠক সীমান্ত বন্ধু মরহুম কুদরত উল্লাহ মন্ডল হাজার হাজার জনতার সামনে হালুয়াঘাট ভূমি অফিসের সম্মুখে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করে হালুয়াঘাট অঞ্চল শত্রুমুক্ত ঘোষণা করেন। ওইদিন আনন্দ-উল্লাসে মুক্তিযোদ্ধারা ও হাজারো জনতার ‘জয় বাংলা’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে। পাশাপাশি একই দিনে হালুয়াঘাটের মতো ধোবাউড়া উপজেলাও পাক হানাদারদার মুক্ত হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com