1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নকলায় ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ নূর আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) পাবনা এর সদস্যরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) শেরপুরের নকলার বাজারদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর আলম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মহিলা কলেজপাড়া গ্রামের সুলতান আলমের পুত্র।
জানা গেছে, রাত ৮টার দিকে বাজারদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১২ পাবনা। অভিযানে নূর আলমকে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও ৩টি সিম জব্দ করে র‌্যাব সদস্যরা।
র‌্যাব-১২ পাবনা এর সহকারী পুলিশ সুপার মো. আমিনুল কবির তরফদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নূর আলম দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা বিক্রি করে থাকে। এ বিষয়ে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com