1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত সোমবার রাতে শ্রীবরদী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সরকারি নার্সারী মাঠে সনাতন ধর্মালম্বী হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিরতণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এস.এম খুরশিদ উল আলম।
শ্রীবরদী কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লালের সভাপতিত্বে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব সৈয়দ এ.জেড মোরশেদ আলী, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম) শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিনার (ভূমি) মন্জুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, শ্রীবরদী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি আমান উল্লাহ হেলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীবরদী শাখার সাধারন সম্পাদক দিলীপ কুমার প্রমুখ। এসময় উপজেলার গাঙ্গিনাপাড় ও খাসপাড়া এলাকার প্রায় ২ শত হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com