1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

প্রবাসের ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়ে বাংলাদেশি জাকির হোসেন রুবেল (২৭) নামেও ওই তরুণ নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার (৬ ডিসেম্বর) দুপুরে মারা যান। তার অকাল মৃত্যুতে নিউ ইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জাকির হোসেন রুবেলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম। জাকির সাইকেলে চড়ে ডেলিভেরির কাজ করতেন। কয়েকদিন আগে ডেলিভেরির কাজ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন।

নিউ ইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com