1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় ফেসবুকে সশস্ত্র মহড়ার ছবি, অস্ত্রসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সশস্ত্র মহড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরালের ঘটনায় অভিযান চালিয়ে কলাপাড়া থানা পুলিশ দুই সন্ত্রাসী নজরুল (৩৮) ও বশির (৩৩) কে গ্রেফতার করেছে। গত সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার ধানখালী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধানখালীতে তাপবিদ্যুত কেন্দ্রের মালামাল নদী থেকে আনলোডের ঘাট নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির ঘটনায় স্থানীয় বিভিন্ন বাহিনীর এসব সন্ত্রাসীরা অহরহ সশস্ত্র মহড়া দিয়ে আসছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অস্ত্রধারী সকল সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com