1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র ৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ-মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।
বিজিবির ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন- যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু, রংপুর রিজিয়নের নোডাল অফিসার লে. কর্নেল মাহাবুবুর রহমান খান, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, দক্ষিণ এশিয়া-১ প্রতিনিধি পূর্বাঞ্চল বিষয়ক বাংলাদেশ মন্ত্রণালয় সহকারী সচিব রহমত আলী এবং স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের জন সুরক্ষা বিভাগের উপ-সচিব শামিম হাসান।
বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান, কলকাতায় ৩দিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। আগামী শুক্রবার প্রতিনিধি দলটি দেশে ফিরবেন। সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র-বিস্ফোরক ও নারী-শিশু পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com