1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

পাবনা: আধিপত্য বিস্তারের জেরে পাবনায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বকুল শেখকে (৩২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শহরের অনন্ত মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল শেখ পাবনা সদর উপলোর দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে ও দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, নিহত বকুল শেখ ইউপি সদস্যের পাশাপাশি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের সঙ্গে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় তারা বকুলকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বকুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা, কেনো তাকে হত্যা করেছে তার এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com