1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে মুরগী বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ভিক্ষুক পূণর্বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের স্বাবলম্বী করতে বিনামূল্যে দেশীয় জাতের মুরগী বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মরিচপুরান ও যোগানিয়া ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে ৫টি করে যথাক্রমে ৫০ ও ৩০ জন মিলে ৮০ জনের মাঝে দেশীয় জাতের মুরগী বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক, যোগানিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুণর্বাসন কর্মসূচীর আওতায় পোড়াগাঁও ইউনিয়নে ২৫ জন, নন্নী ইউনিয়নে ২৯ জন, রাজনগর ইউনিয়নে ২৫ জন ও বাঘবেড় ইউনিয়নে ৫০ জন ভিক্ষুকের মাঝে দেশীয় জাতের মুরগী বিতরণ করা হয়। এছাড়াও একই কর্মসূচীর আওতায় ১০ জনের মাঝে ১০টি ভ্যান প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ভিক্ষুকদের মাঝেও এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com