1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা, বিশ্বজুড়ে আতঙ্ক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে মিউটেটেড অর্থাৎ নতুন ধরনের করোনা বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে। যুক্তরাজ্যে এই নতুন রূপ নেওয়া করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে সোমবার পর্যন্ত ৪০টি দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। জারি করেছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। খবর বিবিসির।

নতুন ধরনের এই করোনা খুবই সংক্রামক। তবে এতে মৃত্যু হার বেশি কিনা সেটার পক্ষে এখনো কোনো প্রমাণ মেলেনি।

যুক্তরাজ্যের মতো দক্ষিণ আফ্রিকার সঙ্গেও অনেক দেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার ভ্রমণকারীদের বিভিন্ন দেশে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানেও করোনাভাইরাসের নতুন এক প্রজাতির সন্ধান মিলেছে। সেটার সঙ্গে অবশ্য যুক্তরাজ্যের নতুন ভাইরাসের কোনো মিল নেই।

এমতবস্থায় নতুন রূপ নেওয়া এই ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। গেল কয়েকদিনে যুক্তরাজ্যের কমপক্ষে ৬০টি স্থানে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন উক্ত স্থানগুলোকে করোনার বিস্তার দ্রুত ঘটছে।

মূলত ভাইরাস তার রূপ বদল করে বিভিন্ন কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো— এক মানবদেহ থেকে অন্য মানবদেহে দ্রুত ছড়াতে, দ্রুত বংশবৃদ্ধি করতে এবং ওষুধ প্রয়োগের মধ্যেও টিকে থাকার সক্ষমতা অর্জন করতে। কখনো কখনো ভাইরাস রূপ বদল করে হয়ে ওঠে আরো বেশি শক্তিশালী। কখনো কখনো তাদের এই রূপ বদল হয় অর্থহীন।

কিন্তু যুক্তরাজ্যে দেখা দেওয়া করোনার নতুন রূপ অর্থহীন নয়। যেহেতু সেখানে দ্রুত সংক্রমণ বাড়ছে। তবে এটি ঠিক কতোটা প্রাণঘাতী সেটা নিয়ে বিস্তর গবেষণা চলছে। এ সম্পর্কে জানতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com