1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্তিন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিসুস্তিনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর পদ থেকে দিমিত্রি মেদভেদের পদত্যাগের ঘোষণার পর মিসুস্তিনকে নিয়োগ দেন তিনি।

বুধবার পার্লামেন্টে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচনে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের থেকে প্রধানমন্ত্রীকে বেশি ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনে দেশব্যাপী গণভোটও চেয়েছেন পুতিন।

ভ্লাদিমির পুতিন দেশটির সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দেয়ার পর দেশটির  সরকার পদত্যাগ করে।

ভাষণে পুতিন বলেন, রাশিয়ায় বড় ধরনের সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন। প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের নির্বাচনে পার্লামেন্টকে ক্ষমতা দেয়ার প্রস্তাব দেন তিনি। দেশের সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটেরও প্রস্তাব দেন পুতিন।

এদিকে পুতিনের কাছে পদত্যাগপত্র দেয়ার পর দিমিত্রি মেদভেদ এখন রাশিয়ার প্রভাব বিস্তারকারী নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।পুতিনের দীর্ঘদিনের সহযোগী মেদভেদ ২০১২ সাল থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন। এর আগে ২০০৮-১২ পর্যন্ত তিনি ছিলেন সেদেশের প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সরকারের পদত্যাগের কথা ঘোষণা করেন মেদভেদ। সে সময় তার পাশেই বসে তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানান পুতিন।

মিখাইল মিশুস্তিন এর আগে রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। ৫৩ বছর বয়সী মিশুস্তিন ১৯৯৯ সাল থেকে সরকারে কাজ করছেন। তিনি ২০১০ সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধানের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com