1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

পেঁয়াজের জন্য ভারতের ওপর নির্ভরতা কমানোর সুপারিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

অর্থ ও বাণিজ্য ডেস্ক : পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের ওপর শতভাগ নির্ভরতা কমানো জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরণ, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশে উৎপাদনের বাইরেও প্রতি বৎসর প্রায় ৬/৭ লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকে, গত বছর পূর্ব ঘোষণা ছাড়াই ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। হঠাৎ করে তৈরি হওয়া এ ধরণের পেঁয়াজ সংকট কাটাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া ও ভারতের ওপর শতভাগ নির্ভরতা কমানোর জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশে পেঁয়াজ ও পাটের বীজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করতে গবেষণা ও বিকল্প পরিকল্পনা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

করোনাকালে নিম্নমানের জীবনরক্ষাকারী সামগ্রী এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহ করায় এসিআই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও কমিটি সুপারিশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com