1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি’র অটো পাসের ফল জানুয়ারিতে

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জানুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে বলে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এখনও নীতিমালা অনুমোদন না করায় চলতি ডিসেম্বরে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

করোনা পরিস্থিতির কারণে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। সব পরীক্ষার্থীকে ‘অটো পাস’ করিয়ে দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফল তৈরি করতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। চলতি মাসের শুরুতে তারা ফল তৈরিতে জিপিএ গ্রেড নির্ণয়ের বেশ কয়েকটি প্রস্তাবের সমন্বয়ে একটি গাইডলাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান। তার ওপর ভিত্তি করে একটি নীতিমালা করে ফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ‌্যাপক এস এম আমিরুল ইসলাম বলেছেন, ‘নীতিমালা অনুমোদন হলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে এইচএসসি’র ফল তৈরির কাজ শেষ করা সম্ভব হবে। আমাদের সব প্রস্তুতি আছে। শিক্ষা মন্ত্রণালয় থকে অনুমোদন পেলে পরবর্তী কাজ শুরু করা হবে।’

টেকনিক্যাল কমিটির প্রস্তাব অনুযায়ী, মূল‌্যায়নের ক্ষেত্রে জেএসসি পরীক্ষায় পাওয়া নম্বরের ২৫ শতাংশ এবং এসএসসি’র নম্বরের ৭৫ শতাংশ সমন্বয় করা হবে। তবে যারা জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি তাদের ক্ষেত্রে এসএসসি’র ফলকে মূল‌্যায়ন করা হবে। বিষয়ভিত্তিক উন্নতির ক্ষেত্রে আগের ক্লাসের সেই বিষয়ের ফল মূল্যায়ন করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার বলেন, ‘ফল প্রকাশে বিশেষজ্ঞদের দেওয়া প্রস্তাব আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন হলে আমরা কাজ শুরু করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com