1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

ঢাকা: যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশের পরিদর্শক তাহমিনা আক্তার তৃণা গত ২৬ নভেম্বর ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি চার্জশিটটি দেখেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

শওকত আলী ইমন তার স্ত্রী রিদিতা রেজার কাছে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ইমন তাকে মারপিট করে বাসা থেকে বের করে দেন বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গত ২০ সেপ্টেম্বর রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। ২৫ সেপ্টেম্বর রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাঁচ দিন কারাভোগের পর জামিন পান শওকত আলী ইমন। বর্তমানে তিনি জামিনে আছেন।

গত ২৭ ফেব্রুয়ারি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি তার তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন। তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী তিথি রমনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেও ২০১৪ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন শওকত আলী ইমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com