1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার শীতার্ত মানুষের উষ্ণতায় আশার হাত, ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

যুক্তরাষ্ট্রে ফের চালু হলো টিকটক

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : বন্ধের একদিন পরেই ফের যুক্তরাষ্ট্রে চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার (২০ জানুয়ারি) বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল রোববার যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয় টিকটক। তবে একদিন পরেই দেশটিতে ১৭ কোটি ব্যবহারকারীর এই অ্যাপ চালু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এমনটি বলার পরেই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে টিকটক চালু হওয়ার পর ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, ধন্যবাদ ট্রাম্প। এ ছাড়া এক বিবৃতিতে টিকটক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে।এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউ।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন বাইডেনের আইনপ্রণেতারা।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com