1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

চকরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেরায় যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেটে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা ট্রাকের চালক ও হেলপার।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের বাস ও পেকুয়া থেকে বরইতলীমুখী মাটিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে দুটি বাহনই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকের চালক মোহাম্মদ মানিক মারা যায়। হেলপার মো. তারেকুল ইসলামকে হাসপাতালের নেওয়ার পথে মারা যায়। দুইজনের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

তিনি আরও জানান, আহত সৌদিয়া পরিবহনের যাত্রী মমতাজ আহমদ, নিশীথা বড়ুয়া, অতুল বড়ুয়া ও সফুরা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com