1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

রাজশাহীতে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৪

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১

রাজশাহী: রাজশাহীতে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। শনিবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭নং ওয়ার্ডে তিনজনের মৃত্যুর পর বিকেলে আরও একজন মারা গেছেন। মৃত চারজনের মধ্যে জেলা ছাত্রদলের এক নেতাও রয়েছেন।

মৃত চারজন হলেন, মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮), বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) এবং হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬)। তাদের মধ্যে ফয়সাল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

তুহিন শনিবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মারা যায়। আর অন্য তিনজনের মৃত্যু হয় শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাতেই।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখনও একজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তিনি মহানগরীর হেতমখাঁ এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। তাকে হাসপাতালের ১৭নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদ পান করেন। পরে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের মধ্যে তিনজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com