1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

এইচএসসির ফল প্রস্তুত, মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে এবার হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা। তাই শিক্ষার্থীদের স্বার্থে ‘অটো পাস’-এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ডিসেম্বরে ‘অটো পাস’-এর ফল প্রকাশের কথা থাকলেও অধ্যাদেশ জারি হতে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড।

মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক কায়সার আহমেদ সোমবার (৪ জানুয়ারি) মুঠোফোনে বলেন, ‘আমরা ফল প্রস্তুত করে রেখেছি। এখন আর তেমন কোনো জটিলতা নেই। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফল প্রকাশ করা হবে।’

গত ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com