1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নিরাপত্তা চেয়ে প্রক্টরকে চিঠি দিয়েছেন ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

ঢাকা: ছাত্রলীগের দুই নেত্রীর মারধরের শিকার হওয়া সংগঠনটির আরেক নেত্রী ফাল্গুনী দাস তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন। তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রক্টর।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ফাল্গুনী দাস তন্বী এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদের সদ্য সাবেক এজিএস এবং হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তন্বী বলেন, ‘আমি নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছি। তাতে গত ২১ ডিসেম্বরে মারধরের ঘটনা তুলে ধরেছি। প্রক্টর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

এ বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ফাল্গুনীর আবেদনপত্র পেয়েছি। তাকে আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। চিঠি গ্রহণের পরপরই তাকে কিছু জরুরি ফোন নম্বর দেওয়া হয়েছে।’

অভিযোগ উঠেছে, গত ২১ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় তন্বীকে মারধর করেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com