1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বরিশালে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে ঝগড়া: প্রাণ গেলো বরের চাচার

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বৌভাতের খাবারে মাংস কম দেওয়ার অভিযোগে ঝগড়ার এক পর্যায়ে পিটিয়ে হত‌্যা করা হয়েছে বরের চাচাকে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তবে পর্যায়ক্রমে রাত ৮টা পর্যন্ত ২০ জনকে আটক করে পুলিশ।

চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ খান এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামের চলতি মাসের শুরুতেই সজীব মীরের সঙ্গে বিয়ে হয়েছে রুনা আক্তারের। আজ মঙ্গলবার সজীবের বাড়ি বৌভাতের আয়োজন করা হয়। দুপুরে খাবার শেষে বর পক্ষের বিরুদ্ধে খাবারের সময় মাংস কম দেওয়ার অভিযোগ তোলে কনে পক্ষ।

এ নিয়ে উভয়পক্ষের মধ‌্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজীব মীরের চাচা আজাহার মীর (৬৫) মারা যান।’

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ বিন আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com