1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বরিশালে পুলিশ হেফাজতে হত্যা: এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বরিশাল: বরিশাল নগরীর শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিমকে (৩০) গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) নিহতের বাবা ইউনুচ মুন্সি এই মামলা দায়ের করলে বিকেলে মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নেন।

অপরদিকে, পুলিশের গঠন করা তদন্ত টিম তাদের কার্যক্রম শুরু করেছে।

গত ২ জানুয়ারি শনিবার দিবাগত মধ্যরাতে রেজাউল ইসলামের অতিরিক্ত রক্তক্ষরণে শেরে বাংলা মেডিক‌্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মৃত্যু পুলিশের নির্যাতনে হয়েছে বলে স্বজন ও এলাকাবাসী দাবি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।

আইনজীবী আবুল কালাম আজাদ জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। পুলিশের নির্যাতন ও হেফাজতে রেজাউলের মৃত্যু হয়েছে। তারা দণ্ডবিধির ৩০২/ ৩৪ ধারায় মামলা করেছেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।

এদিকে, তদন্ত কমিটির প্রধান উপ-পুলিশ কমিশনার মো. মোক্তার হোসেন বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে। সন্তান হারিয়ে রেজাউল করিমের মা-বাবা ইউনুচ মুন্সি ও জেসমিন বেগম ছেলে হত্যার সঠিক বিচার দাবি করেছেন।’

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নগরীর সাগরদী এলাকা নিজ বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল রেজাউলকে আটক করে নিয়ে যায়। এর চার দিন পর তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com