1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে ভর্তি শেষ করার নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিশুদের কোনো ভর্তি পরীক্ষা নেয়া যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছু শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

বিভিন্ন সময় জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারের নির্দেশনাগুলো অনুসরণ করে শিশুদের ভর্তি নিশ্চিত করতে হবে। অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সন্তান-সম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com